News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শামুক কুড়াতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু উপজাতি মহিলার
Image

শামুক কুড়াতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু উপজাতি মহিলার

আগরতলা, ৭ জুন: শামুক কুড়াতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে এক উপজাতি মহিলার মৃত্যু হয়েছে। আজ ধর্মনগর সরকারি মহা বিদ্যালয় সংলগ্ন কাকড়ি নদীর পাড়ে ওই ঘটনাটি ঘটেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার বেলা দুপুরে ধর্মনগর পুর পরিষদ এলাকার কলেজ রোডে কাঁকড়ি নদীর পাশে লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় বিরোসাচি ত্রিপুরা (৪৫) শামুক কুড়াতে গিয়েছিলেন। তিনি এদিন সকালে এস কে পাড়া থেকে ট্রেনে করে ধর্মনগরে আসেন বেশ কয়েকজন জল-শামুক শিকারি। তারা প্রায় সময় রাজ্যের বিভিন্ন নদী থেকে জল-শামুক ধরে বাজারে বিক্রি করে সংসার প্রতিপালন করে আসছেন। শুক্রবার একই কাজে তারা চার জন ওই এলাকায় জল-শামুক ধরতে যান। 

সাথে থাকা এক মহিলা জানিয়েছেন, নদী থেকে জল-শামুক ধরে উপরে উঠার সময় সেখানে পড়ে থাকা একটি বিদ্যুতের তারে লেগে ছটফট করতে থাকেন মৃত মহিলা। পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহযোগিতায় খবর দেওয়া হয়েছে দমকলবাহিনীকে। দমকলকর্মীরা আহতকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। 

Releated Posts

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top