মিনাখাঁ, ৬ জুন (হি. স.): রাজ্য জুড়ে শিরোনামে ভোট পরবর্তী হিংসা। রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত বিজেপি এবং সিপিএম কর্মীরা। সর্বত্রই অভিযোগের তীর রাজ্যের শাসক দলের দিকে। বৃহস্পতিবার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।
ভোটের পর আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সন্দেশখালি যাওয়ার পথে বাসন্তী হাইওয়ের মিনাখাঁর বামন পুকুর এলাকায় তাকে ঢুকতে বাঁধা দেওয়া হয়। সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। সুকান্তর গাড়ি থামিয়ে দেওয়া হয়, ওঠে গো ব্যাক স্লোগান। এই বিক্ষোভ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি সুকান্ত মজুন্দারের।



















