News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ি ভাঙচুর, মহিলাকে রাস্তায় ফেলে সোনার চেইন নিয়ে পালায় দুষ্কৃতীরা
Image

বাড়ি ভাঙচুর, মহিলাকে রাস্তায় ফেলে সোনার চেইন নিয়ে পালায় দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন:
বনমালীপুর বিধানসভা এলাকায় নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ মিলেছে। বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতাপগড় এলাকায় বহিরাগতরা তান্ডব চালায়। এলাকার কংগ্রেস নেতা গৌতম নন্দীর বাড়ির সীমানার বেড়া ভাঙচুর করার সময় আওয়াজ শুনে বাড়ি থেকে বের হয়ে আসে বাড়ির মহিলারা। তখন দুর্বৃত্তরা বাড়ির মহিলাকে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে ঘরের জানালার কাচ ঢিল ছুড়ে ভেঙে দেয়। তারপর মহিলার গলার চেইন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা, এমনি অভিযোগ। যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের মধ্যে সিংহভাগ যুবক বহিরাগত বলে জানান বাড়ির মহিলা।

এদিকে খবর পেয়ে ছুটে যান এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়। মহিলার খোঁজখবর নেন এবং সমস্ত ঘটনা অবগত হয়ে তিনি আইনের দ্বারস্থ হবেন বলে জানান। এদিকে এই ঘটনায় সম্পর্কে জানতে পেরে ছুটে যায় পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top