News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিজেপি-প্রার্থী কৃপানা‌থের বিজয়ে দ‌লীয় কার্যকর্তা-সমর্থক‌দের ম‌ধ্যে মি‌ষ্টি বিতরণ পাথারকা‌ন্দির বিধায়ক কৃষ্ণেন্দুর
Image

বিজেপি-প্রার্থী কৃপানা‌থের বিজয়ে দ‌লীয় কার্যকর্তা-সমর্থক‌দের ম‌ধ্যে মি‌ষ্টি বিতরণ পাথারকা‌ন্দির বিধায়ক কৃষ্ণেন্দুর

পাথারকা‌ন্দি (অসম), ৫ জুন (হি.স.) : বিজেপি-প্রার্থী কৃপানাথ মালার বিজ‌য়ে খু‌শি‌তে বুধবার পাথারকান্দির দলীয় কার্যালয়ে কার্যকর্তা ও সমর্থক‌দের ম‌ধ্যে মি‌ষ্টি বিতরণ কর‌লেন বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল। দলীয় প্রার্থী কৃপানাথের জয়ে এ মুহূর্তে বিজয় মিছিল থেকে নিজেদেরকে বিরত রাখতে অনুরোধ জানান সবাইকে। ‌বিধায়‌কের কথায়, বিজয় মিছিল করার যথেষ্ট সময় আছে।

আজ বিধায়ক মণ্ডল কার্যালয়ে এসে এক এক করে দলীয় কার্যকর্তাদের মিষ্টিমুখ করিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এবারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জের আসনটি জিতিয়ে আনা সত্যিকারের এক কঠিন চ্যালেঞ্জ ছিল। কিন্তু জনগণ পা‌শে থাকায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে এই অসাধ্য সাধন হয়েছে।

জনগণ জাতপাতের রাজনীতি থেকে দূরে সরে উন্নয়ণের নিরিখে বি‌জে‌পি প্রার্থী‌কে উজাড় করে ভোট দিয়েছেন। তার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ক‌রেন।

পাথারকা‌ন্দি ও লোয়াইর‌পোয়া বি‌জে‌পি ব্লক মণ্ডলের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। পরে বিধায়ক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নিজের বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে গাছের রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ ক‌রেন।

Releated Posts

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top