News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা দিলেন বিলোনিয়া মন্ডলের সদস্যরা
Image

নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা দিলেন বিলোনিয়া মন্ডলের সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ জুন:
দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া পুরাতন টাউন হলে পশ্চিম ত্রিপুরা আসনের জয়ী বিজেপি প্রার্থী তথা নবনির্বাচিত সাংসদ বিপ্লব কুমার দেবকে সংবর্ধনা প্রদান করা হয়। বিলোনিয়া মন্ডলের পক্ষ থেকে এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ডলের পক্ষ থেকে বিপ্লব কুমার দেবের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কংগ্রেস এবং সিপিআইএম পশ্চিম ত্রিপুরা আসন থেকে মাত্র ২৩ শতাংশ ভোট পেয়েছে। বাকি সকল জনগণ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। তাই তাদের মধ্যেও রয়েছে কংগ্রেস ও সিপিআইএম কর্মী। তার জন্য পশ্চিম ত্রিপুরা আসনের প্রত্যেক বুথের কার্যকর্তাদের কাছে আহ্বান জানানো হচ্ছে প্রত্যেক বাড়িতে গিয়ে যাতে মানুষকে ধন্যবাদ জানানো হয়। কারণ সকলে ভোট না দিলে এত বড় জয় সম্ভবত না বলে অভিমত ব্যক্ত করেন বিপ্লব কুমার দেব।

তিনি বলেন আগামী দিনে সবকা সাথ, সবকা বিকাশের লক্ষ্য নিয়ে সবার সাথে মিলে রাজ্যের উন্নয়ন করতে চান। উন্নয়ন কাজে তুমি জনগণের সার্বিক সহযোগিতা আহবান করেছেন।

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top