News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুষ্কৃতীদের হামলা, আতঙ্কগ্রস্থ পরিবার
Image

জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুষ্কৃতীদের হামলা, আতঙ্কগ্রস্থ পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন:
জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রাতের আঁধারে দুষ্কৃতী হামলায় উত্তপ্ত বাধারঘাট এলাকা। ঘটনার বিবরণের প্রকাশ, বাধারঘাট পেট্রোল পাম্প সংলগ্ন শ্রীপল্লী এলাকায় বিধভূষণ রুদ্র পালের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। বাড়ির সীমানা ভেঙে চুরমার করে দেওয়া হয়, শব্দবাজি ফেলে জানালার কাঁচ এমনকি জলের ড্রাম, পাইপ ভেঙে চুরমার করে দেয় দুষ্কৃতিকারীরা। ঘটনায় আতঙ্কিত গোটা পরিবার।

বাড়ির মালিক জানিয়েছেন, তাদের বাড়ির পাশেই একটি ড্রেন রয়েছে। সেই জায়গাটি তাদের নিজস্ব। কিন্তু এলাকার বেশ কয়েকজন নাগরিক সেটা মানতে নারাজ। দলিলসহ বিভিন্ন তথ্যাদি বিচার করে দেখা গেছে এই জায়গাটি তাদেরই। তখন এলাকাবাসীকে এই খবর জানালে তারা সেটি মানতে চায় না। তখন ও বাড়ির মালিক এলাকার মন্ডল এর সদস্যদের জানালে সদস্যরা এসে এলাকাবাসীকে স্পষ্ট জানিয়ে দেন যেহেতু দলিলের রয়েছে ওই জায়গাটি তাদের, তাই ওই বাড়ির পরিবারের সদস্যদের কেউ যেন কোন ধরনের অসুবিধা না করে। কিন্তু তারপরও এলাকার বখাটে কয়েকজন তাদেরকে প্রায়শই জ্বালাতন করত। অবশেষে মঙ্গলবার গভীর রাতে বাড়ির দেয়াল ভেঙে তাদের বাড়িতে শব্দবাজি ফেলে আতঙ্কিত পরিবেশের সৃষ্টি করে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেন ওই আতঙ্কগ্রস্থ পরিবার। দুষ্কৃতিদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন তারা।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top