News Flash

  • Home
  • দেশ
  • আগে পোস্টাল ব্যালট গোনা, তারপর ইভিএম, দাবি কংগ্রেসের
Image

আগে পোস্টাল ব্যালট গোনা, তারপর ইভিএম, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ৩ জুন (হি. স.) : মঙ্গলবার ২০১৪-এর লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হলে পোস্টাল ব্যালট নাকি ইভিএম, কোনটির ফল আগে জানা যাবে? নির্বাচন কমিশনের কাছে এই ব্যাপারে পোস্টাল ব্যালট গোনা শেষ করে তারপর ইভিএমের গণনার দাবি জানিয়েছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল।

পোস্টাল ব্যালট বরাবর প্রথমে গণনা হয়ে থাকে। বুথ ভিত্তিক গণনা শেষে রিটার্নিং অফিসার প্রথমে পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করতেন। তারপর শুরু হত পেপার ব্যালাট বা এখনকার ইভিএমে ভোট গণনা। ২০১৯-এ নির্বাচন কমিশন গণনা শুরুর দিন কয়েক আগে নিয়ম বদল করে পোস্টাল ব্যালট এবং ইভিএম, দুটিরই গণনা এক সঙ্গে শুরু করতে বলে।

বিরোধীদের একাংশের বক্তব্য, দেখা যায় বহু গণনা কেন্দ্র ইভিএমে গণনার ফল প্রকাশ করে দিয়েছে। তখনও অন্যত্র পোস্টাল ব্যালট গণনা শেষ হয়নি। এ নিয়ে গণনায় অনেক জায়গায় জটিলতা দেখা দেয়। বিরোধীদের দাবি, বহু গণনা কেন্দ্রে বিজেপি এই সুযোগে কারচুপি করেছে।

এবার এই জটিলতা দূর করতে রবিবার রাতে নির্বাচন কমিশনে যান কংগ্রেসের অভিষেক মনু সিঙ্ঘভি, সিপিএমের সীতারাম ইয়েচুরি এবং সমাজবাদী পার্টির রামগোপাল ভার্মা। তারা কমিশনের কাছে দাবি জানান, পোস্টাল ব্যালট এবং ইভিএমের গণনা আগের মতোই পৃথক করা হোক। অর্থাৎ পোস্টাল ব্যালট গোনা শেষ করে তারপর ইভিএমের গণনা করা হোক। যদি দুটি এক সঙ্গেই শুরু করতে হয়, তাহলে পোস্টাল ব্যালটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ইভিএমের রেজাল্ট যেন না জানানো হয়।

Releated Posts

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top