News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীকে রক্ষাকবচ দিল হাই কোর্ট
Image

ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীকে রক্ষাকবচ দিল হাই কোর্ট

কলকাতা, ৩ জুন (হি. স.): ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, আগামী ২১ জুন পর্যন্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পুলিশ কোনও রকম পদক্ষেপ করতে পারবে না। পাশাপাশি আদালত আরও জানায়, গড়বেতা থানায় দায়ের হওয়া এফআইআরের উপর আপাতত স্থগিতাদেশ থাকবে।

গত ২৫ মে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ ছিল। সে দিন সেই কেন্দ্রে কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর প্রকাশ্যে এসেছিল। গড়বেতায় ভোট পরিস্থিতি দেখতে বুথে যাওয়ার সময় আক্রান্ত হন প্রণত। তাঁর দাবি ছিল, তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। তাঁকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে। আর তাতেই তাঁর মাথা ফাটে। যদিও শাসকদল অভিযোগ উড়িয়ে দিয়ে জানায়, গড়বেতায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিল বিজেপি। তাদের নেতারা ভোটারদের হুমকি দিচ্ছিলেন। তাই সঙ্ঘবদ্ধ ভাবে তার প্রতিবাদ করেছেন সাধারণ ভোটারেরা।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top