News Flash

  • Home
  • প্রধান খবর
  • এক্সিট পোলকে ভুয়ো বললেন জয়রাম, ইন্ডি জোটের জয় নিয়ে আশাবাদী কংগ্রেস নেতা
Image

এক্সিট পোলকে ভুয়ো বললেন জয়রাম, ইন্ডি জোটের জয় নিয়ে আশাবাদী কংগ্রেস নেতা

নয়াদিল্লি, ২ জুন (হি.স.): এক্সিট পোলকে ভুয়ো বললেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বিরোধীদের ইন্ডি জোটের জয় নিয়ে প্রবল আশাবাদী তিনি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে জয়রাম রমেশ বলেছেন, “এই এক্সিট পোলগুলি ভুয়ো। ইন্ডি জোট ২৯৫ আসনের কম পাবে না। এই এক্সিট পোলগুলি ভুয়ো, কারণ প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি মনস্তাত্ত্বিক খেলা খেলছেন। তাঁরা বিরোধী দল, ইসিআই, গণনা এজেন্ট, রিটার্নিং অফিসারদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে এবং এমন পরিবেশ তৈরি করছে যে তাঁরা ফিরে আসছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।”

কংগ্রেস নেতা জয়রাম রমেশ আরও বলেছেন, “কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদ রাহুল গান্ধী আমাদের সমস্ত প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। গতকাল ইন্ডি জোট নেতারা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে দেখা করেছিলেন এবং আলোচনা হয়েছিল। সবাই বিশ্বাস করেছেন, ইন্ডি জোট ২৯৫ আসনের কম পাবে না। প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ যে মনস্তাত্ত্বিক গেম খেলছেন।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top