News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিকি হত্যাকান্ডে পিস্তল উদ্ধার সাজানো নাটক, দাবি আইনজীবী সম্রাট রায় ভৌমিকের, সরকার পক্ষের আইনজীবীর বিরুদ্ধে উচ্চ আদালতে পিটিশন গ্রেপ্তারকৃত আসামী রাকেশ বর্মনের
Image

ভিকি হত্যাকান্ডে পিস্তল উদ্ধার সাজানো নাটক, দাবি আইনজীবী সম্রাট রায় ভৌমিকের, সরকার পক্ষের আইনজীবীর বিরুদ্ধে উচ্চ আদালতে পিটিশন গ্রেপ্তারকৃত আসামী রাকেশ বর্মনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: ভিকি হত্যাকাণ্ড মামলার একের পর এক নতুন তথ্য বের হয়ে আসছে। এবারে সরকার পক্ষের আইনজীবী শংকর লোধের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছে রাকেশ বর্মন। ভিকি হত্যাকাণ্ডে সরকার পক্ষের আইনজীবী শংকর লোধকে এই মামলা থেকে সরানোর দাবি জানিয়ে আদালতে পিটিশন জমা করেন এই মামলায় অভিযুক্ত রাকেশ বর্মণ। 

এ বিষয়ে আইনজীবী সম্রাট কর ভৌমিক বলেন
ভিকি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল গত ৩০ এপ্রিল। তার আগে গত ১৬ এপ্রিল রাকেশ বর্মন এবং দেবপ্রিয় বর্মনের আইনজীবী হয়ে উচ্চ আদালতে একটি বিল পিটিশন করেছিলেন আইনজীবী সংকর লোধ। তাই এর কিছুদিন পরেই ভিকি হত্যাকাণ্ডে শংকর লোধ কিভাবে সরকার পক্ষে আইনজীবী হয়ে লড়াই করছেন সেই প্রশ্ন তুলে উচ্চ আদালতে পিটিশন জমা করেন গ্রেফতারকৃত অভিযুক্ত রাকেশ বর্মন।

অপরদিকে ভিকি হত্যাকাণ্ডে ব্যবহৃত উদ্ধারকৃত পিস্তল উদ্ধার একটি  নাটকীয় ঘটনা। এমনই দাবী করেছেন আইনজীবী সম্রাট কর ভৌমিক। তিনি বলেন, এই ঘটনাটি সম্পূর্ণভাবে পুলিশের সাজানো। সেই জন্য ইতিমধ্যেই থানার সিসিটিভি ফুটেজ চেয়ে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। এছাড়াও ওই উদ্ধারকৃত পিস্তলটিকে বহিরাজ্যে নিয়ে গিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য দাবি জানানো হয়েছে। এই মামলায় আদালত ভারসাম্য বজায় রেখে নির্দেশিকা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। আদালত রাজ্যের বাইরে উদ্ধারকৃত পিস্তল এবং গুলিকে নিয়ে গিয়ে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।

Releated Posts

পাইলট প্রকল্পে পেপারলেস হাসপাতাল, সফল হলে রাজ্যের সব সরকারি হাসপাতালে চালু হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ জুলাই: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করে তুলতে পেপারলেস হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

সরকারি পাঠ্যপুস্তক চুরির চেষ্টা ব্যর্থ, নৈশপ্রহরীর হাতে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের পাঠ্যপুস্তকের গুদামে চুরির চেষ্টা করতে গিয়ে নৈশপ্রহরীর…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

ত্রিপুরার সব স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, জারি শিক্ষা দপ্তরের নির্দেশ

আগরতলা, ৭ জুলাই: ত্রিপুরার সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান জাতীয় সঙ্গীত ‘জন-গণ-মন’-এর পাশাপাশি জাতীয়…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ মামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন বহাল রাখল গুজরাট হাইকোর্ট

আহমেদাবাদ, ৭ জুলাই: ২০০৮ সালের আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ মামলায় বিশেষ আদালতের রায় বহাল রেখে ৩৮ জন দোষীর মৃত্যুদণ্ড…

ByBySandeep Biswas Jul 7, 2026
Scroll to Top