News Flash

  • Home
  • দিনের খবর
  • গণনায় বিঘ্ন ঘটাতে বহুদূর যেতে পারে তৃণমূল, বিস্ফোরক শুভেন্দু
Image

গণনায় বিঘ্ন ঘটাতে বহুদূর যেতে পারে তৃণমূল, বিস্ফোরক শুভেন্দু

কলকাতা, ২ জুন (হি. স.): রবিবার সকালে শুভেন্দু অধিকারী টুইট করে উস্কে দিলেন ভোট-হিংসা প্রসঙ্গ। দাবি করলেন, পুলিশি সন্ত্রাসের। শুভেন্দু তাঁর এক্স হ্যান্ডেল থেকে রবিবার অভিযোগ করে লেখেন, আমি একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে, শ্রী অবভারু রবীন্দ্রনাথ (আইপিএস), ডিআইজি (নিরাপত্তা), ডিরেক্টরেট অফ সিকিউরিটি, গতকাল কলকাতা অফিসে বৈঠক করে নির্দেশ দেন যে একজন করে অফিসার এবং দু”জন করে কনস্টেবল সিভিল ড্রেসে প্রতিটি গণনা কেন্দ্রে উপস্থিত থাকবেন।

এর পরে শুভেন্দু আরও সরাসরি অভিযোগ তুলে লেখেন, মিস্টার রবীন্দ্রনাথ আমি জানি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে আছেন এবং তাঁর নির্দেশেই গতকাল সন্দেশখালিতে উপস্থিত ছিলেন ভোট প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে। এর পাশাপাশিই শুভেন্দু উল্লেখ করেন, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, গণনার দিন রাজ্য পুলিশ প্রথম নিরাপত্তা বলয় পেরিয়ে যেতে পারবে না। সেটা নিশ্চিত করার কথা বলেছেন শুভেন্দু।

এছাড়াও বিরোধী দলনেতা অভিযোগ করেন, ভোটগণনা প্রক্রিয়া ব্যাহত করতে তৃণমূল বহু দূর যেতে পারে, তাই সতর্ক থাকতে হবে এবং গণনা কেন্দ্রের সমস্ত প্রোটোকল নিশ্চিত করতে হবে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top