News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অসহায় পিতা থানায় দ্বারস্থ হয়েও দেখতে পেল না নিজ মেয়েদের
Image

অসহায় পিতা থানায় দ্বারস্থ হয়েও দেখতে পেল না নিজ মেয়েদের

আগরতলা, ১ জুন: কন্যা সন্তানকে দেখতে গিয়ে শ্বশুরবাড়ির সদ্যসদের হাতে আক্রান্ত জামাতা। পরবর্তী সময়ে অসহায় পিতা থানায় দারস্থ হলে পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পান নি বলে অভিযোগ। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আমতলী থানাধীন ফুলতলী এলাকায় বিকাশ দেব স্ত্রীর সঙ্গে সামান্য কথা কাটাকাটি হওয়াতে স্ত্রী দুই কন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মধুপুর ত্রিশ কার্ড এলাকায় বাপের বাড়ি চলে গিয়েছিল। পরবর্তী সময়ে বিকাশ দেবের বড় কন্যা ফোন করে বলে বাবাকে বাড়িতে নিয়ে আসার জন্য। তারপর বিকাশ দেব মেয়েকে আনার জন্য মধুপুর ৩০ কার্ড নিজ শ্বশুরবাড়ি গিয়েছিলেন। পরবর্তী সময়ে শ্বশুর বাড়ি গিয়ে মেয়েকে নিয়ে আসার সময় নিজ শ্যালক সহ শ্বশুরবাড়ির লোকজন প্রচন্ড ভাবে মারধর করে তাঁর কন্যাকে আটকে রেখে দেয়। পরবর্তী সময়ে বিকাশ দেব আমতলী থানায় নিজ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা করতে গেলে আমতলী থানা সাফ জানিয়ে দেয় যেহেতু ঘটনা মধুপুর থানা এলাকায় তাই মধুপুর থানায় মামলা করার জন্য। 

সেই অনুযায়ী মধুপুর থানায় চলে আসে পিতা বিকাশ দেব। কিন্তু মধুপুর থানা মামলা হাতে নিয়ে পরবর্তী সময়ে বিকাশ দেব সহ তার বাবা ও বোনকে ডেকে থানায় নিয়ে সাফ জানিয়ে দেয় মধুপুর থানা মামলা গ্রহণ করবে না। 

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top