News Flash

Image

ভোট থাকলেও দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা, ১ জুন (হি. স.): শনিবার ছিল সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ। কলকাতা-সহ রাজ্যের একাধিক এলাকায় এদিন ভোটগ্রহণ হয়েছে। কিন্তু শনিবার ভোট দিতে দেখা গেল না সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এদিন তাঁর কেন্দ্রে ভোট থাকলেও যাননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক, এমন গুঞ্জন ছড়িয়েছিল। জল্পনা আরও উসকে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাতের পর। মার্চ মাসে একদিন বিকেলে আচমকাই নবান্নে পৌঁছে যান সৌরভ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। প্রায় আধঘণ্টা তাঁদের মধ্যে কথা হয়। তবে শেষ পর্যন্ত রাজনীতির ময়দানে পা রাখেননি সৌরভ।

২০২১ সালে ভোট দিয়েছিলেন সৌরভ। বড়িশা শশিভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় তাঁকে। কিন্তু লোকসভা নির্বাচনে কেন ভোট দিলেন না তিনি? সূত্রের খবর, নির্বাচনের দিন শহরে ছিলেন না মহারাজ। কাজের জন্য মুম্বইতে যেতে হয়েছে তাঁকে। শনিবারও সেখানেই ছিলেন সৌরভ। সেই কারণেই ভোট দিতে পারেননি।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top