News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার নেশা কারবারি জামাতা
Image

শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার নেশা কারবারি জামাতা

আগরতলা, ১ জুন: নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাতে সাফল্য পাচ্ছে পুলিশ। রাজ্য সরকার রাজ্যকে নেশা বিরোধী রাজ্য হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা গ্রহণ করেছে তা সফল করার লক্ষ্যেই পুলিশ ও নিরাপত্তা কর্মীরা  নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখে চলেছে। দীর্ঘ দিন আত্মগোপন করে থেকেও রক্ষা পায়নি বিশালগড়ের কুখ্যাত নেশা কারবারী ও নেশা কারবারের সহযোগী মামন মিয়া।  শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে,  গত ২০২৩ সালে অক্টোবর মাসের ৩০ তারিখ বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকার মামুন মিয়ার বাড়ি থেকে ১০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছিলেন পুলিশ। ওই সময় নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হলেও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। ঘটনার পরদিন থেকে মামন বাড়ি থেকে পালিয়ে যায়। দীর্ঘ প্রায় সাত মাস পর গতকাল রাতে সিপাহীজলা জেলা গোয়েন্দা বিভাগের খবরে জেলার এমটিও অশোক দেববর্মা এস আই অনিমেষ পাল ১৫০ নং ব্যাটালিয়নের বিএসএফ জোয়ান পটিয়া বর্ডার আউটপোস্ট, টি এস আর এবং বিশালগড় মহিলা থানার পুলিশ হানা দেয় পুটিয়া এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে। গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল মামুনের শ্বশুর ফিরোজের বাড়িতে মামন অবস্থান করছেন। বিশালগড় থানায় তার বিরুদ্ধে এমডিপিএস মামলা নাম্বার ১০৯/২০২৩ ছিল। 

দীর্ঘদিন তল্লাশি চালিয়ে অবশেষে শনিবার গভীর রাতে গোয়েন্দা বিভাগ সাফল্য পায় এবং মামুনকে শনিবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে হাজির করা হয়। পুলিশ তিনদিনের রিমান্ডে আদালতে আবেদন করেন। জানা গেছে মামনের বাড়িতে যে নেশা সামগ্রী পাওয়া গিয়েছিল সেগুলির প্রকৃত মালিক মামুন নয়। এই মাল গুলির প্রকৃত মালিক কে তা  পুলিশের তদন্তে উঠে আসতে পারে। পুলিশ আটক মামুনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top