News Flash

Image

চোপড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

চোপড়া, ১ জুন (হি.স.) : উত্তর দিনাজপুরের চোপড়া থানার মেরধাগছ এলাকায় জাতীয় সড়কে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম, মহম্মদ শমীম (২৩)। বাড়ি বিহারের পুঠিয়া থানা এলাকায়। শনিবার দুর্ঘটনাটি ঘটে ।

জানা গিয়েছে, চোপড়ার সাতরামগছে মাসখানেক আগে বিয়ে হয়েছিল যুবকের। এদিন সকালে শ্বশুরবাড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। জাতীয় সড়কে লরির ধাক্কায় গুরুতর জখম হন যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় বাইকটি দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘাতক লরিটিকে পরে চোপড়ার কালাগছ পেট্রোল পাম্প এলাকা থেকে আটক করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top