News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্র্যাচুইটি প্রদানের দাবিতে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মীদের
Image

গ্র্যাচুইটি প্রদানের দাবিতে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মীদের

আগরতলা, ৩১ মে: উচ্চ আদালতের নির্দেশ মতো ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরে অঙ্গনওয়াড়ি কর্মীরা ডেপুটেশন প্রদান করেন। 

এদিন জনৈক অঙ্গনওয়াড়ি কর্মী বলেন, গত ৯ মে অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীদের পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী গ্র্যাচুইটি প্রদান করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। তাই তাঁদের দাবি অতিসত্বর ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া হোক।

প্রসঙ্গত, রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীদের গ্র্যাচুইটি প্রদান করতে অস্বীকার করেছিল। এরই পরিপ্রেক্ষিতে কুড়িজন মহিলা অঙ্গনওয়ারী সহায়িকা কর্মী উচ্চ আদালতে মামলা করেছিলেন।

গত ৯ মে মামলার রায়ে বিচারপতি এস দত্ত পুরকায়স্থ জানিয়েছিলেন অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীরা পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুসারে গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য। তাই রাজ্য সরকারকে সকল অঙ্গনারী সহায়িকা কর্মীদের অবসরে যাওয়ার ৩০ দিনের মধ্যে গ্র্যাচুইটি প্রদান করতে হবে। ৩০ দিন পার হলে  এর সঙ্গে ৭ শতাংশ সুদ সমেত সেটি প্রদান করতে হবে। উচ্চ আদালতের এই রায়ে খুশি হয়েছেন অঙ্গনওয়ারী কর্মীরা। 

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top