News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে জল সঙ্কটের জন্য এএপি-কে দায়ী করল বিজেপি, কেজরিকে তোপ বীরেন্দ্রর
Image

দিল্লিতে জল সঙ্কটের জন্য এএপি-কে দায়ী করল বিজেপি, কেজরিকে তোপ বীরেন্দ্রর

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): দিল্লিতে জল সঙ্কটের জন্য আম আদমি পার্টি (এএপি)-কে দায়ী করল বিজেপি। জল সঙ্কটের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দায়ী করে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালের অব্যবস্থাপনার ফলই দিল্লিতে জল সঙ্কট।”

দিল্লিতে জলের জন্য এখন সাধারণ মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে গিয়েছে। এই বিষয়ে শুক্রবার শাহিদি পার্ক থেকে দিল্লি সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে বিজেপি। এএপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিজেপির নেতা-কর্মীরা। বীরেন্দ্র সচদেবা বলেছেন, “তাঁরা ২০০০ টাকা জরিমানা আরোপ করছে, এটা জরিমানা নয়, দুর্নীতি করার অন্য উপায়। তাঁরা ট্যাঙ্কার মাফিয়াদের উৎসাহিত করছে, অরবিন্দ কেজরিওয়ালের প্রত্যেক বিধায়ক ট্যাঙ্কার মাফিয়াদের সঙ্গে দিল্লির মানুষের কাছে জল বিক্রি করছে এবং তাঁদের লুট করছে।”

বিজেপি নেত্রী বাঁশুরি স্বরাজ বলেছেন, “এএপি সরকার কৃত্রিম জল সংকট তৈরি করেছে। ২০১৩ সালে দিল্লি জল বোর্ডের মুনাফা ছিল ৬০০ কোটি টাকা, বর্তমানে তা ৭৩ হাজার কোটি টাকার লোকসানে। অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে জবাবদিহি করতে হবে।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top