News Flash

Image

বিদ্যুতের দাবিতে রাস্তায় নামলেন আইনজীবীরা

আগরতলা, ২৯ মে : গত তিনদিন ধরে আদালত চত্বরে বিদ্যুৎ নেই। বহুবার নিগম কার্যালয়ে অভিযোগ জানানোর পরও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে রাস্তা অবরোধে করলেন আইনজীবীরা। এই অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। অবশেষে মন্ত্রী রতন লাল নাথের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করল

জনৈক আইনজীবীরা জানিয়েছেন, গত তিনদিন ধরে আদালত চত্বরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের। আদালতে বিদ্যুৎ না থাকার কারণে পানীয় জলের সমস্যা ও দেখা দিয়েছে। বহুবার নিগম কার্যালয়ে অভিযোগ জানিয়ে ও কোন সুরাহা হচ্ছিল না। তাই বাধ্য হয়ে সকাল থেকে আদালতের সামনে পথ অবরোধে শামিল হয়েছেন তাঁরা। অবরোধের ফলে রাস্তার দুই দিকে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দুর্ভোগ চরম চরম আকার ধারণ করেছিল। কয়েক ঘন্টা যাবৎ চলেছে অবরোধ।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকতারা অবরোধস্থলে ছুটে যান। অবরোধকারীদের সাথে আলোচনা করেন। পরে বিদ্যুৎ মন্ত্রীর ফোনে আশ্বাস দিয়েছেন খুব দ্রুততার সাথেই বিদ্যুৎ সাড়াই করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবশেষে অবরোধ প্রত্যাহার করেন আইনজীবীরা।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top