News Flash

Image

নেশা সামগ্রী সমেত এক মহিলা সহ ৫ জন গ্রেফতার 

আগরতলা, ২৯ মে: নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করতে গিয়ে পুলিশের হাতে আটক মহিলার সহ পাঁচজন নেশা কারবারি। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৪০০ কৌটা ব্রাউন সুগার, ৩০০০ খালি কৌটা সহ নগদ ১ লক্ষ ২৫ হাজার ৫১০ টাকা উদ্ধার করেছে পুলিশ। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। 

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এন সি সি থানায় খবর আসে গোয়ালা বস্তি এলাকায় বিপুল পরিমাণ নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করা হবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে।তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৪০০ কৌটা ব্রাউন সুগার, ৩০০০ খালি কৌটা সহ নগদ ১ লক্ষ ২৫ হাজার ৫১০ টাকা উদ্ধার করেছে পুলিশ। অভিযানে মহিলা সহ পাঁচজন নেশা কারবারিকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন, লালকিষান রায়, লালবাবু রায়, ধর্মেন্দ্র রায়, রাহুল সাহা এবং গড়িয়া দেবী। 

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top