News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাড়ি চালককে পেটানোর অভিযোগে দিনভর বন্ধ রাধানগরের বাস, জিপ পরিষেবা
Image

গাড়ি চালককে পেটানোর অভিযোগে দিনভর বন্ধ রাধানগরের বাস, জিপ পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে: শনিবার রাতে রাধানগর স্ট্যান্ডে বাস চালককে বেধড়ক মারধরের ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাধানগর থেকে সমস্ত বাস জিপ গাড়ি চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। ঘটনায় অভিযুক্ত অসীম কুমার দাসের শাস্তির দাবি জানিয়েছেন গাড়িচালকেরা।

তাদের অভিযোগ শনিবার রাত আনুমানিক নয়টা নাগাদ তাদের এক শ্রমিককে বেধরক মারধর করেছে অসীম কুমার দাস। ওই গাড়ি চালক নাকি অসীম কুমার দাসকে গালিগালাজ করেছে। এমনই অভিযোগ এনে ওই গাড়িচালককে বেধরক মারধর করেছেন তিনি। যার ফলে গুরুতর আহত হয়েছে ওই গাড়ি চালক। বর্তমানে রাধানগর স্ট্যান্ডের পরিচালন করছেন উনি।

রাধানগর স্ট্যান্ডের অন্যান্য শ্রমিকদের অভিযোগ অসীম কুমার দাস নিজস্ব মর্জি মাফিক রাধানগর স্ট্যান্ডকে ব্যবহার করছেন। যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে গাড়িচালকদের। এই স্ট্যান্ডের ভিতর থাকা বাথরুম ভেঙ্গে দোকান ভাড়া দিয়ে দিয়েছে। পরিশোধীয় জলের ট্যাংক ভেঙ্গে গাড়ির সার্ভিসিং সেন্টার বানাচ্ছে। এই বিষয়ে টি আর টিসি কোন ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ। শনিবার রাতে শ্রমিককে মারধরের ঘটনায় ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন রাধানগর বাসস্ট্যান্ডের শ্রমিকেরা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্ত্রের দাবি জানিয়েছেন তারা।

Releated Posts

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026

জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির

আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top