News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২১ ঘণ্টার জন্য বন্ধ আগরতলা – কলকাতা বিমান পরিষেবা
Image

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২১ ঘণ্টার জন্য বন্ধ আগরতলা – কলকাতা বিমান পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে:
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২১ ঘণ্টার জন্য বন্ধ করা হল আগরতলা – কলকাতা বিমান পরিষেবা। রবিবার দুপুর ১২ টা থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত আগরতলা – কলকাতা রুটের সমস্ত বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে। 

তবে দিল্লি, বেঙ্গালুরু, গুয়াহাটি এবং ইম্ফলের বিমানগুলি চালু রয়েছে। শুধুমাত্র কলকাতাগামী বিমান চলাচল বাতিল করা হয়েছে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য দীর্ঘ ২১ ঘণ্টা এই বিমান পরিষেবা বন্ধ থাকবে।

ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই শক্তি দেখাতে শুরু করেছে। রবিবার সন্ধ্যার পর তা আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে। এছাড়াও পশ্চিমবঙ্গে ট্রেন পরিষেবাও প্রভাবিত হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। বাতিল করা হয়েছে বিভিন্ন ট্রেন। পাশপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যেও বিভিন্ন জায়গায় আবহাওয়া দপ্তরের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top