News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাঁকুড়ায় ভোট শান্তিপূর্ণ
Image

(আপডেট) কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাঁকুড়ায় ভোট শান্তিপূর্ণ

বাঁকুড়া, ২৫ মে (হি. স.) : দুইএকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাঁকুড়ায় ভোট শান্তি পূর্ন ভাবেই সম্পন্ন হোল। বাঁকুড়ায় ভোট পড়েছে ৮২শতাংশ, জেলার অপর লোকসভা আসন বিষ্ণুপুরে ভোট পড়েছে ৮৪শতাংশ।প্রখর রোদ ও অত্যাধিক গরমের কারনে প্রথমদিকে ভোটের হার কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটের হার ও বাড়তে থাকে।তবে শহরাঞ্চলে বুথে বুথে ভোটারদের লম্বা লাইন কোথাও চোখে পড়েনি।সকালে প্রথম দুঘন্টা য় ভোট পড়েছিল ১৭শতাংশ ।বেলা তিনটা পর্যন্ত ভোট পড়েছে ৬৭ .৪ শতাংশ।জেলার অপর আসন বিষ্ণুপুরে তুলনায় ভোটের হার কিছু টা বেশী।বেলা তিনটা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৭৩শতাংশ এর কিছু বেশী।

গতকাল রাত্রে শালতোড়ায় বোমা বিস্ফোরণ ঘটে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়।যার ফলে সেখানে উত্তেজনা দেখা দেয়।

আজ সকালে শালতোড়ার ৬৪নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে মারধোর করে বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।ওই বিজেপি কর্মীর হাতের আঙ্গুল ভেঙে যায়।এছাড়াও বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের ভীতি প্রদর্শন এর অভিযোগ উঠেছে।

গতকাল রাতে ইন্দাসে এক বিজেপির পোলিং এজেন্টকে প্রাননাশের হুমকি ও তার স্ত্রী কে সাদা থান পড়তে হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ করেছে বিজেপি।

অপরদিকে শালতোড়ার ঝংকা বুথে বিজেপি প্রার্থী সুভাষ সরকার বিক্ষোভের মুখে পড়েন।জল সমস্যা নিয়ে এই বিক্ষোভ।সুভাষবাবু বলেন এলাকায় জল সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিলেও রাজ্য সরকার কাজ করেনি। স্হানীয় তৃণমূলের বক্তব্য যেমন কর্ম তেমনি ফল পাচ্ছেন সুভাষবাবু।এর সঙ্গে তৃণমূল জড়িত নয়।

বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল বলেন বাঁকুড়ায় শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

Releated Posts

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top