News Flash

  • Home
  • বিদেশ
  • আম্বালায় ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে মৃত্যু ৭ জনের, আহত অন্ততপক্ষে ২৫ জন
Image

আম্বালায় ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে মৃত্যু ৭ জনের, আহত অন্ততপক্ষে ২৫ জন

আম্বালা, ২৪ মে (হি.স.): হরিয়ানার আম্বালায় ট্রাক ও মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ৭ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২৫ জন। শুক্রবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে আম্বালা-দিল্লি-জম্মু জাতীয় সড়কে। নিহত ৭ জন একই পরিবারের সদস্য। আহত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে চিকিৎসক ডাঃ কৌশল কুমার বলেছেন, আম্বালা-দিল্লি-জম্মু জাতীয় সড়কে এক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মিনিবাসে চেপে বৈষ্ণোদেবী মন্দির যাচ্ছিলেন ভক্তরা। সেই সময় একটি ট্রাক ধাক্কা মারে তাঁদের মিনিবাসে। দুর্ঘটনার সময় মিনিবাসের যাত্রীরা ঘুমিয়ে ছিলেন, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় বাসের চালক।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top