News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস ও ইন্ডি জোট স্বার্থপর এবং সুবিধাবাদী : নরেন্দ্র মোদী
Image

কংগ্রেস ও ইন্ডি জোট স্বার্থপর এবং সুবিধাবাদী : নরেন্দ্র মোদী

শিমলা, ২৪ মে (হি.স.): কংগ্রেস ও ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার হিমাচল প্রদেশের শিমলার জনসভায় মোদী বলেছেন, “কংগ্রেস ও ইন্ডি জোট স্বার্থপর এবং সুবিধাবাদী। আপনারা তাঁদের মধ্যে ৩টি সাধারণ বিষয় দেখতে পাবেন – প্রথমত তাঁরা সাম্প্রদায়িক। দ্বিতীয়ত তাঁরা চরম বর্ণবাদী এবং তৃতীয়ত তাঁরা চরম পরিবারতান্ত্রিক।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “হিমাচলের এই সুউচ্চ পাহাড় আমাকে শিখিয়েছে, নিজের সাহসকে উঁচু রাখতে, আমার মাথা গর্বে উঁচু রয়েছে। ভারত মাতার অপমান আমি সহ্য করতে পারি না। কিন্তু কংগ্রেস ভারত মাতাকে অপমান করা থেকেও বিরত থাকে না।”
শিমলার জনসভা থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “ইন্ডি জোটের ষড়যন্ত্রের সর্বশেষ নজির সামনে এসেছে পশ্চিমবঙ্গে। মাত্র দু’দিন আগেই কলকাতা হাইকোর্ট বহু মুসলিম ধর্মের সংরক্ষণ বাতিল করেছে। ইন্ডি জোটের দ্বারা মুসলমানদের অনেক জাতিকে ওবিসি করা হয়েছিল এবং ওবিসিদের অধিকার দেওয়া হয়েছিল। এমনটা করে ইন্ডি জোট ওবিসিদের অধিকার হরণ করেছে এবং সংবিধানকে লঙ্ঘন করেছে। এখন কলকাতা হাইকোর্টের রায়ের পর ইন্ডি জোটের সদস্যরা আতঙ্কে রয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী এমনকি আদালতের সিদ্ধান্ত মানতেও সরাসরি অস্বীকার করছেন। তাঁরা সংবিধান ও আদালতকে পরোয়া করেন না। তাঁরা যদি কাউকে পরোয়া করে, আর সেটা হল নিজেদের ভোটব্যাঙ্ক।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top