News Flash

  • Home
  • দেশ
  • বিজেপিকে সন্তুষ্ট করতে নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়
Image

বিজেপিকে সন্তুষ্ট করতে নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়

রায়দিঘি, ২৪ মে (হি.স.): লোকসভা নির্বাচন ৭-দফায় করানো নিয়ে ফের নির্বাচনী কমিশনের দিকে আঙুল তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “দু’মাস ধরে আমি নির্বাচনী সভা করেই যাচ্ছি। সভা করতে করতে মাঝেমাঝে ভাবি, যদি এই সময়টা সভা না করে সরকারে থেকে জনগণের কাজ করতে পারতাম তবে আরও কিছু করতে পারতাম। কিন্তু আড়াই মাস ধরে নির্বাচন চলছে। পৃথিবীর কোথাও এমন হয় না। একমাত্র বিজেপিকে সন্তুষ্ট করতেই নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে।’’
এদিন রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে জনসভা করেছেন মমতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, “এ বারের নির্বাচনে দেখছি বিজেপির মিথ্যা কথা বলার সংখ্যাও আরও বেশি বেড়ে গিয়েছে। কাগজে বিজ্ঞাপন দিয়ে যে ছবিগুলো দেখাচ্ছে তা আসল নয়। সব ক’টা মিথ্যা কথার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।’’ ১০০ দিনের বকেয়া নিয়ে রায়দিঘির সভা থেকেও কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘‘কাড়ি কাড়ি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। কিন্তু ১০০ দিনের কাজের জন্য কেন্দ্রের কাছে টাকা নেই।’’

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top