News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) আসানসোলে ‘না’ বলা সেই পবনকে এবার সাসপেন্ড করল বিজেপি
Image

(আপডেট) আসানসোলে ‘না’ বলা সেই পবনকে এবার সাসপেন্ড করল বিজেপি

পটনা, ২২ মে (হি. স.): পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু দলের সেই সিদ্ধান্তে খুশি হতে পারেননি ভোজপুরি অভিনেতা পবন সিংহ। প্রার্থিতালিকায় নাম ঘোষণার পরের দিনই তিনি জানিয়ে দিয়েছিলেন আসানসোল থেকে ভোটে তিনি লড়তে রাজি নন।

এর পর পবন বিহারের কারাকাট কেন্দ্র থেকে নির্দল হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তের জন্য তাঁকে সাসপেন্ড করল বিজেপি।

বিহারের কারাকাট থেকে নির্দলের টিকিটে ভোটে দাঁড়ানোর অর্থ এনডিএ জোটের বিরোধিতা করা। সেই কারণেই বিজেপি পবনকে সাসপেন্ড করেছে। বুধবার চিঠি দিয়ে তাঁর শাস্তির কথা জানিয়েছে বিহার বিজেপি।

চিঠিতে বলা হয়েছে, ‘‘আপনি এনডিএ-র আনুষ্ঠানিক ভাবে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে লোকসভা ভোটে লড়ছেন। আপনার এই সিদ্ধান্ত দলের ভাবমূর্তিকে নষ্ট করেছে। লঙ্ঘন করেছে দলের নিয়মকানুন। তাই বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী আপনাকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন।’’

Releated Posts

বেঙ্গালুরুতে অবৈধ অভিবাসীদের খুঁজতে পুলিশের ‘অপারেশন মুক্তা’ অভিযান

বেঙ্গালুরু, ৮ আগস্ট (আইএএনএস): বেঙ্গালুরু শহরের বিভিন্ন এলাকায় বসবাসকারী কথিত অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও শনাক্ত করতে শনিবার বিশেষ…

ByByNews Desk Aug 8, 2026

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026

উত্তরপ্রদেশের বাহরাইচে এনকাউন্টারের পর বিদ্যুতের তার চুরি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

বাহরাইচ, ৮ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার নানপাড়া এলাকায় এনকাউন্টারের পর বিদ্যুতের তার চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার…

ByByNews Desk Aug 8, 2026

আরএসএস-বিজেপির মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, মোহন ভাগবতের মন্তব্য ঘিরে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

ছত্রপতি সম্ভাজীনগর, ৭ আগস্ট(আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে বিজেপি ও আরএসএসের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দিলেন…

ByBySandeep Biswas Aug 7, 2026
Scroll to Top