News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উমাকান্ত একাডেমিতে গণনা কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক, সঙ্গে ছিলেন রিটার্নিং অফিসার
Image

উমাকান্ত একাডেমিতে গণনা কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক, সঙ্গে ছিলেন রিটার্নিং অফিসার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে: আগামী ৪ঠা জুন প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের ফলাফল। বুধবার উমাকান্ত একাডেমিতে নির্মিত গণনা কেন্দ্র সরোজমিনে পরিদর্শন করলেন রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগারওয়াল এবং রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার।

নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখে প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন উমাকান্ত একাডেমিতে মোট ১৪ টি গণনা কক্ষ রয়েছে। গণনা কক্ষগুলিতে এখনো কাজ চলছে। এছাড়াও সিসিটিভি ক্যামেরা সহজাপতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিন সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকবে বলেও জানিয়েছেন তিনি।

পরিদর্শন শেষে তিনি আরো বলেন, সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তারক্ষী বাহিনী,বিদ্যুৎ ব্যবস্থা সহ যাবতীয় বিষয়ের প্রস্তুতি শেষ লগ্নে রয়েছে। অল্প কিছু কাজ বাকি রয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। আগামী ৪ঠা জুন গোটা দেশের সাথে রাজ্যেও শান্তিপূর্ণভাবে গণনা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগারওয়াল।

Releated Posts

বাবুর বাজারের আবর্জনা ফেলা নিয়ে উত্তপ্ত হীরাছড়া চা বাগান এলাকা, পথ অবরোধ ও বিক্ষোভ

কৈলাসহর, ২৪ জুন: কৈলাসহরের বাবুর বাজারের আবর্জনা হীরাছড়া চা বাগান এলাকায় ফেলার প্রতিবাদে মঙ্গলবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে…

ByByReshmi Debnath Jun 24, 2026

সংরক্ষিত শূন্যপদ পূরণে বিশেষ নিয়োগের দাবিতে টিএসএফের বিক্ষোভ

আগরতলা, ২৪ জুন : তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য সংরক্ষিত দীর্ঘদিনের শূন্যপদগুলি অবিলম্বে পূরণের…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি

আগরতলা, ২৪ জুন: আগামী ২৬ জুন পালিত হতে চলা ড্রাগের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 24, 2026

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের এক কর্মীর বিরুদ্ধে, তদন্তের দাবি

আগরতলা, ২৪ জুন : দক্ষিণ ত্রিপুরার গোলাঘাটি এলাকায় গ্রাহকের জমা দেওয়া টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাতের…

ByByTaniya Chakraborty Jun 24, 2026
Scroll to Top