News Flash

  • Home
  • দেশ
  • নিউ টাউনে নিখোঁজ বাংলাদেশি সাংসদের দেহ উদ্ধার
Image

নিউ টাউনে নিখোঁজ বাংলাদেশি সাংসদের দেহ উদ্ধার

কলকাতা, ২২ মে (হি.স.) : চিকিৎসার জন্য কলকাতায় আসা বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের দেহ উদ্ধার হয়েছে নিউ টাউন এলাকায়। আনোয়ারুল আজিম গত ৮ দিন ধরে নিখোঁজ ছিলেন। এরপর নিউটাউনে উদ্ধার হল আওয়ামি লিগের ৩ বারের সাংসদের মৃতদেহ।

চিকিৎসা করাতে ১২ মে কলকাতা এসেছিলেন ওই সাংসদ। এরপর পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করেননি তিনি। ১৪ মে থেকে তাঁর ফোনও ‘সুইচ অফ’ ছিল। তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে আনোয়ারুলের পরিবারের তরফে যোগাযোগ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেখান থেকে প্রধানমন্ত্রীর দফতের যোগাযোগ করে দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে। সাংসদের খোঁজে তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা পুলিশ। এরই মাঝে বুধবার নিউটাউনের বিলাসবহুল আবাসন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে।

জানা যায়, কলকাতায় এসে তিনি উঠেছিলেন দীর্ঘদিনের পরিচিত বরানগরে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। ২ দিন সেখানে থাকার পর ১৪ তারিখ তিনি গোপালকে জানান, বিশেষ প্রয়োজনে তিনি বের হচ্ছেন, ফিরে আসবেন। তবে পরদিনও না ফেরায় গোপালবাবু থানায় নিখোঁজ ডায়েরি করেন। পাশাপাশি আরও একটি তথ্য বলছে, কলকাতায় এসে নিউটাউনের একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন তিনি। কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নিউ টাউন থানার পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ পুরো বিষয়টির তদন্ত করে দেখছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top