News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্চম দফায় ভোটদানের হার সবচেয়ে বেশি বাংলায়, জানালো কমিশন
Image

পঞ্চম দফায় ভোটদানের হার সবচেয়ে বেশি বাংলায়, জানালো কমিশন

নয়াদিল্লি, ২১ মে (হি. স.): সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে ভোটদানের হারে দেশের বাকি রাজ্যগুলির মধ্যে সবথেকে এগিয়ে বাংলা। আর সবচেয়ে পিছিয়ে রয়েছে মহারাষ্ট্র। সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ভোটদানের হারের তথ্য দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চম দফার ভোটে দেশের ৪৯টি আসনে রাত সাড়ে ১১টা পর্যন্ত ৬০.০৯ শতাংশ ভোট পড়েছে। সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত বাংলায় গড় ভোটের হার ছিল ৭৩ শতাংশ। রাত পর্যন্ত তা কিছু বেড়ে ৭৪.৬৫ শতাংশ হয়েছে। দেশের অন্যান্য রাজ্যের মধ্যে সবথেকে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। সে রাজ্যে ভোটদানের হার ৫৪.২৯ শতাংশ। অন্য রাজ্যগুলির মধ্যে বিহারের ভোটের হার ৫৪.৮৫ শতাংশ। জম্মু-কাশ্মীরে ভোট পড়েছে ৫৬.৭৩ শতাংশ। ঝাড়খণ্ডে ভোটদানের হার ৬৩.০৭ শতাংশ। লাদাখে ৬৯.৬২ শতাংশ। ওড়িশার এবং উত্তরপ্রদেশে যথাক্রমে ভোটদানের হার ৬৭.৫৯ শতাংশ এবং ৫৭.৭৯ শতাংশ।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top