News Flash

  • Home
  • প্রধান খবর
  • বারামুলায় রেকর্ড ভোট, শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

বারামুলায় রেকর্ড ভোট, শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ২১ মে (হি. স.): বারামুলায় রেকর্ড ভোটদানের জন্য সেখানকার ভোটদাতাদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেছেন, বারামুলায় আমার বোন এবং ভাইদের গণতান্ত্রিক অধিকারের প্রতি অটুট অঙ্গীকারের জন্য অভিনন্দন জানাই। গণতন্ত্রে এমন সক্রিয় অংশগ্রহণ ভাল প্রবণতা।

উল্লেখ্য, কাশ্মীরের বারামুলায় সোমবার নজিরবিহীন নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই প্রবণতা টের পাওয়া যাচ্ছিল। রাতে জানা যায় ভোটদানের হার ৫৮.১৭ শতাংশ। যা সাম্প্রতিককালে রেকর্ড। কাশ্মীরে যে সব এলাকায় সারা বছর জঙ্গি-সেনা লড়াই চলে, বারামুলা তার অন্যতম। ভোটের দু’দিন আগে ওই লোকসভারই সোপিয়ানে এক প্রাক্তন সরপঞ্চকে হত্যা করেছিল জঙ্গিরা। জঙ্গি হুমকির মুখে সব আশঙ্কা উড়িয়ে মানুষ ভোট দিতে বুথমুখী হওয়ায় সব মহলেই চর্চা শুরু হয়েছে। খুশি মুখ্য নির্বাচন কমিশনারও।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top