News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রুদ্রসাগর পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

রুদ্রসাগর পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে:
মঙ্গলবার মেলাঘর রুদ্রসাগর পরিদর্শনে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী। মেলাঘর রুদ্রসাগরের কচুরিপানা সরিয়ে পুনরায় নীরমহল কে পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করতে আজ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যেহেতু দেশে নির্বাচন আচরণবিধি লাগু রয়েছে তাই উন্নয়নমূলক কাজ এখন করা হচ্ছে না।  তারপরেও তিনি আজ রুদ্রসাগর পরিদর্শন করেন এবং দ্রুত যেন রুদ্রসাগরের উপর ভাসমান কচুরিপনা সরানো যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, জি-২০ সম্মেলনের সময়  কচুরিপানা সরানোর ব্যবস্থা করা হয়েছিল।  তারপর এবছর একটু বেশি পরিমাণ কচুরিপানা ছেয়ে গেছে সমগ্র রুদ্রসাগরে। দ্রুত যেন এই রুদ্রসাগর থেকে কচুরিপানাগুলি সরানো যায় তার ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে বলে জানান মন্ত্রী।

এদিন  রুদ্রসাগরে অনুষ্ঠিত হওয়া প্রশাসনিক বৈঠকে মন্ত্রীর সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা তপন দাস, এমএমসির চেয়ারম্যান অনামিকা ঘোষপাল রায়, মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক রণেন দেবরায়, মেলাঘর উদ্বাস্তু সমবায় সমিতির সভাপতি সম্পাদকসহ বনদপ্তরের মহকুমা অধিকারীক কমল ভৌমিক প্রমূখ উপস্থিত ছিলেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top