News Flash

  • Home
  • দিনের খবর
  • যুবসমাজকে রাস্তায় বসিয়েছে তৃণমূল : নরেন্দ্র মোদী
Image

যুবসমাজকে রাস্তায় বসিয়েছে তৃণমূল : নরেন্দ্র মোদী

বিষ্ণুপুর, ১৯ মে (হি.স.): যুবসমাজকে রাস্তায় বসিয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার বিষ্ণুপুরের নির্বাচনী জনসভা থেকে শাসকদলকে আক্রমণ করে এই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘‘গরিব মানুষ তৃণমূলের মন্ত্রীদের ঘুষ দিয়েছিল। এখানের যুবসমাজকে রাস্তায় বসিয়েছে তৃণমূল। আমি আইনি পরামর্শ নিচ্ছি কী ভাবে আপনাদের লুট করা টাকা আপনাদের ফেরত দিতে পারে।’’ তৃণমূলকে আক্রমণ করে মোদী বলেন, ‘‘তৃণমূল হোক, কংগ্রেস হোক বা বাম হোক, এই দলগুলি আলাদা আলাদা বলে মনে হলেও, ওদের সকলের পাপ একই রকম। এই জন্য এরা সকলে মিলে জোট তৈরি করেছে। যেখানেই এই দলগুলি সরকার গড়েছে, সেখানেই সরকার গরিব হয়ে যায়। উদাহরণ, পশ্চিমবঙ্গ তার উদাহরণ। এই পরিস্থিতি বদলানো দরকার। তৃণমূল, কংগ্রেস এবং বামের মডেল উন্নয়নের মডেল নয়। এখানে তৃণমূলের বালি মাফিয়া নদী নষ্ট করে দিচ্ছে। মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু তৃণমূল এই নিয়ে মজায় আছে।’’
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “তৃণমূল সন্তদের গালিগালাজ করছে। ইসকন, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সঙ্ঘ মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে। এই সংগঠনগুলি বাংলাকে গৌরব দিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন, এই সংগঠনগুলি দেশকে নষ্ট করছে। আমি পরিষ্কার বলছি, এখানের মুখ্যমন্ত্রী মুসলিম কট্টরপন্থীদের চাপে ভোট পেতে আমাদের সাধুদের এবং মহান সংগঠনগুলিকে গালিগালাজ করছেন। বদনাম করছেন। হিন্দুদের ভাগীরথীতে ডুবিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। ভোটব্যাঙ্কের জন্য সাধুদের অপমান করা হচ্ছে।’’

Releated Posts

মুম্বইয়ের ঘাটকোপরে ধস, মৃত ২; ধ্বংসস্তূপে আটকে বহু, উদ্ধারকাজ চলছে

মুম্বই, ১২ আগস্ট (আইএএনএস): মুম্বইয়ের ঘাটকোপরে বুধবার ভোরে ভূমিধসে একটি বস্তি এলাকার বাড়িঘরের উপর ধ্বংসস্তূপ নেমে আসায় অন্তত…

ByByNews Desk Aug 12, 2026

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top