News Flash

  • Home
  • দেশ
  • আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে আরও একটি নজির কোহলির
Image

আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে আরও একটি নজির কোহলির

বেঙ্গালুরু, ১৯ মে (হি. স.):আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমে ২৯ বলে ৪৭ রান করে আরও একটি নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অর্ধ শতরান হাতছাড়া হলেও প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।নজিরটি হল-
প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে একটি মাঠে ৩০০০ রান পূর্ণ করার নজির করলেন কোহলি। এই নজির স্পর্শ করতে কোহলিকে খেলতে হল ৮৯টি ম্যাচ। বেঙ্গালুরুতে শনিবার পর্যন্ত তাঁর রান হল ৩০০৫। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তিনি মুম্বইয়ে ৮০টি ম্যাচ খেলে করেছেন ২২৯৫ রান। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এবি ডিভিলিয়ার্স। তিনি বেঙ্গালুরুতে ৬১টি ম্যাচ খেলে করেছেন ১৯৬০ রান। চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি হায়দরাবাদের হয়ে ৩২টি ম্যাচ খেলে করেছেন ১৬২৩ রান। তালিকায় পঞ্চম নাম ক্রিস গেল। বেঙ্গালুরুতে ৪৫টি ম্যাচ খেলে করেছেন ১৫৬১ রান।
হিন্দুস্থান সমাচার /শান্তি

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top