News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বাতীকে নিগ্রহ-কাণ্ড! বিভব কুমারকে গ্রেফতার করল দিল্লি পুলিশ
Image

স্বাতীকে নিগ্রহ-কাণ্ড! বিভব কুমারকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.) : স্বাতী মালিওয়ালকে নিগ্রহ-কাণ্ডে অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন ব্যক্তিগত সচিব বিভব কুমারকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। কেজরিওয়ালের বাসভবনে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন আম আদমি পার্টির (এএপি) রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। তাঁর দায়ের করা এফআইআরের ভিত্তিতেই তদন্ত করছে দিল্লি পুলিশ।

স্বাতী মালিওয়াল নিগ্রহ মামলার তদন্তে শনিবারই কেজরিওয়ালের বাসভবনে আসে দিল্লি পুলিশের একটি টিম। উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিসিপি ও এসিপি। এরপরই কেজরিওয়ালের প্রাক্তন ব্যক্তিগত সচিব বিভব কুমারকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বিভব কুমারের প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট করণ শর্মা বলেছেন, “আমরা এখনও পুলিশের কাছ থেকে কোনও তথ্য পাইনি। আমরা তাঁদের একটি ই-মেইল পাঠিয়েছি, যে আমরা তদন্তে সহযোগিতা করব।”

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top