News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীকে পরিকল্পিতভাবে খুন করেছে স্বামী, অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকেদের
Image

স্ত্রীকে পরিকল্পিতভাবে খুন করেছে স্বামী, অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকেদের

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১৭ মে: স্ত্রীকে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম শম্পা নাথ (৩২), স্বামী শিল্টু নাথ। বাড়ি কদমতলা থানাধীন বড়গোল গ্রাম পঞ্চায়েতের অধীন আমটিল্লা আনন্দময়ী ক্লাবের পাশে এক নং ওয়ার্ড এলাকায়।

মৃতা শম্পা নাথের বাপের বাড়ির লোকজনদের অভিযোগ তার স্বামী তাকে খুন করেছে। মৃতার বড়ভাইয়ের বউ জানিয়েছেন শম্পার সংসারে দুটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীর উপর চাপ সৃষ্টি করত স্বামী। পরবর্তীতে মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে স্বামী। এদিকে স্বামী অন্য মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে বলেও অভিযোগ জানিয়েছেন তারা। এই পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল স্ত্রী। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ সেই কারণেই হত্যা করা হয়েছে তাকে। তাই  সুবিচার পাবার আশায় কদমতলা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

কদমতলা থানার পুলিশ ১৬-৫-২৪ তারিখে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে ৪৯৮(A)/৩০২/৩৪ আইপিসি ধারায় একটি মামলার রুজু করে যার নম্বর ৩৪/২৪ কদমতলা থানা। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top