News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সামাজিক মাধ্যমে কুৎসা ছড়ানোর অভিযোগে থানায় মামলা, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

সামাজিক মাধ্যমে কুৎসা ছড়ানোর অভিযোগে থানায় মামলা, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে: তিন মাস যাবত একটি মামলা নিয়ে এনসিসি থানা বাবুদের দ্বারস্থ হতে হতে ক্লান্ত হয়ে পড়েছেন এক সরকারি স্কুলের শিক্ষিকা। অবশেষে নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরলেন গোটা ঘটনা। উল্লেখ্য, মোহনপুর গার্লস স্কুলে কর্মরত ইন্দ্রনগরের বাসিন্দা শিক্ষিকা স্নিগ্ধা নাথ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামাজিক মাধ্যমে উনার ছবি ও ফোন নম্বর দিয়ে বেশ কিছু আপত্তিকর এবং কুরুচিকর মন্তব্য করা পোস্ট ভাইরাল হয়েছে বলে জানতে পারেন। কে বা কারা এধরণের কুৎসা রটিয়েছে সেটা না জানায় উনি ঘটনার এক দুদিনের মধ্যেই এনসিসি থানায় একটি জিডি এন্ট্রি করেন এবং ক্রাইম ব্রাঞ্চের কাছে উক্ত ঘটনার বিশদ বিবরন জানিয়ে যে ফেসবুক প্রোফাইল থেকে কুৎসা রটানো হচ্ছিলো তাঁর তথ্যাদি প্রেরন করেন।

ক্রাইম ব্রাঞ্চ সমস্ত কিছু খতিয়ে ঘটনার  তথ্য ফাইল বন্দী করে এনসিসি থানার কাছে পাঠিয়ে দেয়। পরবর্তী সময় থানার ওসি স্নিগ্ধা দেবী কে জানান যে নির্বাচনের পর মামলাটি নিয়ে তদন্ত করবে পুলিশ। কিন্তু প্রায় ১ মাস অতিক্রান্ত হতে চললো নির্বাচন শেষ হয়েছে। এখনো উনার মানহানীর এই মামলা নিয়ে পুলিশের কোনো তদন্ত কিংবা ভূমিকা চোখে পরছেনা।

আজ পুনরায় তিনি এনসিসি থানার দ্বারস্থ হলে ওসি সাহেব বলেন যে অফিসারের হাতে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বর্তমানে শহরের বাইরে আছেন। সূত্রের খবর উক্ত ঘটনায় ক্রাইম ব্রাঞ্চ যাদের হদিশ পেয়েছে তারা মোহনপুরেরই বাসিন্দা। একজন শিক্ষিকার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার ঘটিয়ে অপরাধীরা দিব্যি ঘুরে বেড়ালেও, পুলিশ বাবুদের তদন্তের কাঠি নড়ছে না। এদিকে থানা বাবুদের আশ্বাস তদন্ত হবে। কিন্তু কবে হবে সেই তদন্ত, তাঁর কোনো গ্যারান্টি নেই। অবশেষে ক্যামেরার সামনে গোটা ঘটনা জানিয়ে দোষীদের শিঘ্রাতিশিঘ্র গ্রেফতারির দাবী জানিয়েছেন শিক্ষিকা স্নিগ্ধা নাথ।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top