News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু দশম শ্রেণির ছাত্রের
Image

সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু দশম শ্রেণির ছাত্রের

আগরতলা, ১৬ মে: সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক নাবালকের।ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে মহেশখলা বোতল পার্কে ঘটেছে।খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর নাবালকের নিথর দেহ খুঁজে পাওয়া যায়।দমকলকর্মীরা নাবালকের দেহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন, বৃহস্পতিবার আন্দননগরের বাসিন্দা অনুকূল দাসের পুত্র বিশ্বজিৎ দাস (১৬) বন্ধুদের সাথে মহেশখলা বোতল পার্কে চার বন্ধুর সাথে সাঁতার শিখতে স্নান করতে গিয়েছিল। সাঁতার শিখতে গিয়ে জলে তলিয়ে যায়। সাথে সাথে বন্ধুরা চিৎকার শুরু করে।তাঁদের চিৎকার শুনে  প্রচুর লোকজন  জমায়েত হয়েছেন এবং অনেকেই জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী । তাঁরা  কিছুক্ষণ খোঁজাখুঁজি পরেই দীঘির জল থেকে  বিশ্বজিৎ-র দেহ খুঁজে পাওয়া গেছে। দমকল কর্মীরা দেহটিকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চয়নকে মৃত বলে ঘোষনা করেন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক স্বর্ণজয়ী অস্মিতা দে-কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে ইতিহাস গড়া ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা…

ByByReshmi Debnath Aug 5, 2026

ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট:ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা। এই দুই দল তাদের জোট…

ByByReshmi Debnath Aug 5, 2026

‘বাংলাদেশ এখন ভয়, অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত’, বছর শেষের আগেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস): বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দাবি করেছেন, গত দুই বছরে বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতির…

ByBySandeep Biswas Aug 5, 2026

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026
Scroll to Top