News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিখোঁজ নাবালকের ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
Image

নিখোঁজ নাবালকের ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৬ মে: নিখোঁজ নাবালকের ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় ছৈলেংটা ফিশারী পারা জেবি স্কুল সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষ দুর্গন্ধ পেয়ে স্কুলের পিছনে বাগানে গিয়ে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর পাঠিয়েছেন। এই ঘটনা আত্মহত্যা না কি খুন তা নিয়ে জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

জনৈক পরিবারের সদস্য জানিয়েছেন, গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন মঙ্গলধন চাকমা(১৭)। হঠাৎ সে বাড়ির কাউকে কিছু মা বলে বেরিয়ে গিয়েছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসাতে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করেছিল। কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায়। তিনি আরও জানিয়েছেন, আগেও সে বাড়ির কাউকে না জানিয়ে বেরিয়ে গিয়েছিল। কিন্তু দুই দিন পর সে বাড়ি ফিরে আসে।

আজ সকালে প্রত্যক্ষদর্শীরা ছৈলেংটা ফিশারী পারা জেবি স্কুলের পিছনের বাগানে থেকে দুর্গন্ধ পেয়েছিলেন। তাঁরা ভিতরে প্রবেশ করে গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়েছিলেন। সাথে সাথে পুলিশকে ঘটনাটি জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশি তদন্তে পরিবারের সদস্যরা মঙ্গলধন চাকমা বলে সনাক্ত করেছেন। আত্মহত্যা না কি খুন তা নিয়ে জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। 

Releated Posts

কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক স্বর্ণজয়ী অস্মিতা দে-কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে ইতিহাস গড়া ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা…

ByByReshmi Debnath Aug 5, 2026

ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট:ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা। এই দুই দল তাদের জোট…

ByByReshmi Debnath Aug 5, 2026

‘বাংলাদেশ এখন ভয়, অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত’, বছর শেষের আগেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস): বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দাবি করেছেন, গত দুই বছরে বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতির…

ByBySandeep Biswas Aug 5, 2026

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026
Scroll to Top