News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্দী পালানোর ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, তিন কারা কর্মকর্তাকে বরখাস্ত
Image

বন্দী পালানোর ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, তিন কারা কর্মকর্তাকে বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে: সিপাহীজলা জেলার বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এক বন্দী পালানোর ঘটনায় কঠোর অবস্থান গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে তিন আধিকারিককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
গত ১৪ মে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এক বিচারাধীন বন্দী পালিয়ে যাওয়ার ঘটনাটি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে ঘটনার নেপথ্যে থাকা সংশোধনাগারের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরও জানিয়েছেন, রাজ্য সরকার দায়িত্বে এমন অবহেলা বরদাস্ত করবে না। এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য তিন কারা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এরা হচ্ছেন দেবাশীষ শীল সাব-জেলার (ইনচার্জ, কেন্দ্রীয় সংশোধনাগার, বিশালগড়), তপন রূপিনী (ওয়ার্ডার) এবং মফিজ মিয়া (গার্ড কমান্ডার)।

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top