News Flash

Image

বিদ্যুতের ছোবলে গুরুতর আহত এক শ্রমিক

আগরতলা, ১৪ মে: রাস্তার পাশে লোহার খুঁটি বসাতে গিয়ে বিদ্যুতের ছোবলে গুরুতর আহত হয়েছে এক শ্রমিক। সাথে সাথে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে গিয়েছিল। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানকার হাসপাতালের কর্তব্যরত তাঁর অবস্থা আশংকাজনক দেখে জিবি হাসপাতলে স্থানান্তর করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কদমতলা বিদ্যুৎ দপ্তরের অধীনে রাস্তার পাশে লোহার খুঁটি বসানোর কাজ চলছিল। আজ ঠিকাদার লক্ষ্মীকান্ত দাসএই কাজের জন্য এগারোজন শ্রমিক নিয়োগ করেছিলেন। যে নতুন লোহার খুঁটি বিদ্যুতের লাইনে লেগে যায় সেই খুঁটি বসানোর জন্য আজির উদ্দিন, আবদুল রব ও রামকৃষ্ণ দাস এই তিন শ্রমিক কাজ করছিলেন। তাতে আজির উদ্দিন বিদ্যুতের ছোবলে গুরুতর আহত হয়েছেন। তার ডান পা সহ কোমর পুড়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় আজির উদ্দিনকে নিয়ে গিয়েছে কদমতলা সামাজিক হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থাআশঙ্কা জনক দেখে তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করেছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top