News Flash

  • Home
  • প্রধান খবর
  • শাহজাহানের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক ইডি, খারিজ জামিনের আর্জি
Image

শাহজাহানের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক ইডি, খারিজ জামিনের আর্জি

কলকাতা, ১৩ মে, (হি.স.): সোমবার বিশেষ আদালতে খারিজ হয়ে গেল শাহজাহানের জামিনের আর্জি। আদালতে ইডি জানায়,

বেআইনি পথে হেঁটেই ২৬০ কোটির সম্পত্তির মালিক হয়েছেন শাহজাহান।

দীর্ঘদিন ধরে জেলবন্দি সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান ও তাঁর ভাই-শাগরেদরা। সোমবার শাহজাহান-সহ চারজনকে তোলা হয় ইডির বিশেষ আদালতে। সেখানেই ইডি একাধিক তথ্য তুলে ধরে। এদিন ইডির তরফে দাবি করা হয়েছে, চিংড়ি আমদানি-রপ্তানিতে শাহজাহানের বিপুল সম্পত্তি হয়েছে। বেআইনিভাবে দখল করা জমি ব্যবহার করে শাহজাহান বিপুল সম্পত্তি তৈরি করেছে বলেও এদিন দাবি করেছে ইডি। মোট ২৬০ কোটির সম্পত্তির হদিশ মিলেছে বলে জানানো হয়।

এদিকে এদিন ধৃত শেখ আলমগীরের জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী। আদালতে জানানো হয় যে, শেখ আলমগীরের স্ত্রী অন্তঃসত্ত্বা। তাঁকে দেখাশোনার জন্য বাড়িতে কেউ নেই। ফলত শেখ আলমগীরের জামিনে মুক্তি পাওয়া প্রয়োজন। কিন্তু এই আর্জিতে সাড়া দেয়নি আদালত। তাঁর জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১০ জন।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top