News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কবিগুরুর জন্মদিন উদযাপন উপলক্ষে রবীন্দ্র কাননে চলছে প্রস্তুতি
Image

কবিগুরুর জন্মদিন উদযাপন উপলক্ষে রবীন্দ্র কাননে চলছে প্রস্তুতি

আগরতলা, ৭ মে: কবিগুরুর জন্মদিন উদযাপন উপলক্ষে রবীন্দ্র কাননে চলছে প্রস্তুতি। এরই অঙ্গ হিসেবে সেজে উঠেছে রবীন্দ্র কানন।

প্রসঙ্গত, কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সাল) তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মের এত বছর পেরিয়ে গেলেও বাঙালির জীবন ও মানসে তার উপস্থিতি এখনো দেদীপ্যমান।

প্রতিবছরের ন্যায় এবছরও রবীন্দ্র কাননে কবিগুরুর জন্মদিন উদযাপন করা হবে। এরই অঙ্গ হিসেবে সেজে উঠেছে রবীন্দ্র কানন। আগামীকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরায় তথ্য, সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকাল ৬ ঘটিকায় রবীন্দ্র কাননে প্রভাতী অনুষ্ঠান হবে। এদিন কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধানিবেদন করা হবে। পরবর্তীতে রবীন্দ্র নৃত্য, কবিতা ও সংগীত অনুষ্ঠিত হবে।

Releated Posts

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্প ও ব্যবসার জন্য মূলধন সংগ্রহ সহজ…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top