News Flash

Image

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ছয়টি দোকান

আগরতলা, ৬ মে : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ছয়টি দোকান। ধারনা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়ে ছাই দোকানগুলো। গতকাল রাতে উদয়পুর কাঁকড়াবন হাসপাতাল চৌমুহনী ইচাছড়া এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাজারের ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ব্যবসায়ীরা রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিল। স্থানীয় লোকজন রাতে বিকট আওয়াজ শোনে ঘর থেকে বেরিয়ে আগুন লাগার দৃশ্য লক্ষ্য করেন ।সাথে সাথে দোকানের মালিকদের খবর দেওয়া হয়েছিল। এদিকে খবর দেওয়া হয়েছে কাঁকড়াবন স্থিতদমকলবাহিনীক ।খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে আসতে দীর্ঘক্ষণ সময় লাগায় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এই সময়ের মধ্যে পরপর সাতটি দোকান আগুনে পুড়ে রীতিমতো ছাই হয়ে যায়।

জনৈক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০ লক্ষাধিক টাকা হবে। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে মুদির দোকান, মোবাইল মেরামতের দোকান, পানের দোকান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান। ব্যবসায়ীদের অভিযোগ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসতো তাহলে এই বিশাল ক্ষয়ক্ষতির রক্ষা করা যত। কিন্তু তা হয়নি। ঘটনাস্থলে অনেকক্ষণ পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যাওয়ায় উত্তেজিত জনতা দমকল ইঞ্জিনে ভাঙচুর চালায় বলেও অভিযোগ।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top