News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিক্ষাই অগ্রগতি, ক্ষমতায়ন ও সামাজিক পরিবর্তনের মূল ভীত : উপ–রাষ্ট্রপতি
Image

শিক্ষাই অগ্রগতি, ক্ষমতায়ন ও সামাজিক পরিবর্তনের মূল ভীত : উপ–রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৬ মে (হি.স.): শিক্ষা হল সেই তালার চাবি, যা প্রগতি, সমৃদ্ধি ও ক্ষমতায়নের দরজা খুলে দেয়। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় সোমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ৬২-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল ও ওপেন লার্নিং-এর ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। উপ-রাষ্ট্রপতি এদিন বলেছেন, “চন্দ্রযান-৩-এর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যা প্রত্যেক শিক্ষার্থীর মনে রাখা উচিত। চন্দ্রযান-২ না হলে চন্দ্রযান-৩ হত না। চন্দ্রযান-২ পুরোপুরি সফল না হলেও অনেকাংশে সফল হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে মনে রাখতে হবে ব্যর্থতা কোনও কিছুর নাম নয়। ব্যর্থতার মধ্যেই দেখবেন সাফল্যের চাবিকাঠি!”

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, “সমাজের সবচেয়ে বড় পরিবর্তনের কেন্দ্র হলো শিক্ষা। সমাজে সমতা আনতে এবং বৈষম্য দূর করতে শিক্ষাই মাধ্যম।” উপ-রাষ্ট্রপতির কথায়, “প্রাচীন ভারত শিক্ষা ও জ্ঞানের বিশ্বকেন্দ্র ছিল। সমগ্র বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকত, জ্ঞান মানে ভারত, শিক্ষা অর্জন মানে ভারত!”

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top