News Flash

Image

নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার জঙ্গল থেকে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ মে: জঙ্গলে উদ্ধার হয়েছে এক মৃতদেহ। স্থানীয়দের সন্দেহ খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। কাঁকড়াবন থানাধীন জামজুরিতে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার সকাল থেকে।

রবিবার সাতসকালে উদয়পুর মহকুমায় পালাটানা এলাকায় এক ব্যক্তির মূতদেহ পাওয়া যায়।ঘটনার বিবরনে জানা যায়, গত শুক্রবার সকালে উদয়পুর লালটিলা এলাকার বাসিন্দা উত্তম দাশ (৫০) নামে এক ব্যক্তি কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়।সারাদিন উত্তমের কোন খোঁজ পাওয়া যায়নি। বাড়ির লোকজন বহু খোঁজা খুঁজি করে রবিবার সকাল পর্যন্ত উত্তমের কোন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন।

ইতিমধ্যে রবিবার সকালে উত্তমের দেহ লালটিলা এলাকায় একটি জঙ্গলে পড়ে থাকতে দেখে কাঁকড়াবন থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। গিয়ে উত্তমের দেহ কাঁকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে  নিয়ে যাওয়া হয়।  পুলিশ  একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এলাকায় এই ঘটনায়‌ ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয়দের আশঙ্কা ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। যদিও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top