News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তীব্র দাবদাহে জলছত্রের আয়োজন সংহতি ক্লাবের
Image

তীব্র দাবদাহে জলছত্রের আয়োজন সংহতি ক্লাবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে: সারাদেশের সঙ্গে রাজ্যব্যাপী তীব্র দাবদাহ চলছে। বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও আগরতলা শহরে রবিবার সন্ধ্যা পর্যন্ত ছিলনা বৃষ্টি। ফলে তীব্র দাবদাহে উষ্টাগত হয়ে উঠেছিল প্রাণ। শহরবাসীকে কিছুটা নিস্তার দিতে এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠন।

রবিবার রামনগরের ঐতিহ্যবাহী ক্লাব সংহতি ক্লাবের উদ্যোগে পথ চলতি জনগণদের তৃষ্ণা মিটাতে ব্যবস্থা করা হয় ঠান্ডা জল ও ঠান্ডা পানীয়র। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক তথা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মেয়র বলেন, অতিরিক্ত গরমে যারা কাঠফাটা রোদ্দুরে বেরিয়ে দৈনন্দিন কাজ করছেন তাদের পাশে দাঁড়াতে সংহতি ক্লাবের উদ্যোগে এই জলছত্রের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে যারা গরমের মধ্যে কাজ করছেন তাদেরকে সামান্য পানীয় এবং ফলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। যাতে করে কিছুটা তৃপ্তি তারা উপভোগ করতে পারেন।

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top