News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মানব পাচারকারীর সাথে জড়িত দুই যুবক গ্রেফতার
Image

মানব পাচারকারীর সাথে জড়িত দুই যুবক গ্রেফতার

আগরতলা,৪ মে: গতকাল রাতে মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরো দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। অনেক দিন ধরেই তারা পলাতক ছিল বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

তাঁদেরকে গ্রেফতার করার জন্য গত কাল সন্ধ্যা থেকেই ওৎ পেতে বসেছিল জিআরপি থানা ও সিধাই থানার পুলিশ। অনেকদিন ধরে সে পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ। ধৃতরা হলেন, রাঙ্গামুড়ার বাসিন্দা বাপন ভৌমিক (২০), গৌতম সরকার (৩০)। অনেকদিন যাবত বাংলাদেশী এবং রোহিঙ্গাদের অবৈধভাবে ভারতে প্রবেশ করার ক্ষেত্রে সহায়তা করত। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।

রেল পুলিশ তাপস দাস জানিয়েছেন, গত ৩০ এপ্রিল জিআরপি থানার হাতে টাউট সহ ৬ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছিল। পরবর্তী সময়ে থানায় মামলা হয়েছিল। তাঁদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। তাঁদের থেকে পাচার কাজে জড়িত এই দুই যুবকের নাম উঠে আসে। সে সুবাদে ওই এলাকায় অভিযান চালানো হয়েছিল। তিনি ঘটনাটি আঁচ করতে পেরে পালিয়ে গিয়েছিলেন।

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top