আগরতলা, ৪ মে : মিড ডে মিলের চাল চুরি করে বিক্রি করতে গিয়ে স্কুলের ইনচার্জ সহ এলাকাবাসীর হাতে আটক দুই শিক্ষক। ঘটনায় মোহনপুর আই এস এর হরেন্দ্রনগর স্কুলে কিছুটা উত্তেজনা ছড়িয়েছিল। পরর্বতী সময়ে এলাকাবাসী দুই শিক্ষককে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
জনৈক এলাকাবাসী জানিয়েছেন, প্রায় সময় হরেন্দ্রনগর স্কুলে থেকে দুই শিক্ষক চাল চুরি করে দোকানে বিক্রি করে দেয়। শনিবারও বিদ্যালয় থেকে চাল চুরি করে দোকানে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়ে ওই দুই শিক্ষক।স্হানীয় মানুষ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তিনি স্বীকার করেন। সাথে সাথে বামুটিয়া ফাঁড়ির পুলিশকে খবর পাঠিয়েছে। পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে।

















