News Flash

Image

বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ

আগরতলা, ৪ মে :বিদ‍্যুত‍ের দাবিতে আজ সকাল থেকে কুলুবাড়িতে সোনামুড়া বক্সনগর রাস্তা অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী। এই অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে আসেন এবং সমস্ত সমস্যা সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস দেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার হয়েছে।

এলাকাবাসী জানান, দীর্ঘ চারদিন ধরে কুলুবাড়ি এলাকার বেহাল বিদ্যুৎ ব্যবস্থার বিষয়টি দায়িত্বপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তাকে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রয়োজনীয় কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তাই বাধ্য হয়ে মঙ্গলবার সকালে পথ অবরোধে বসেন এলাকাবাসী। অবরোধের ফলে রাস্তার দুই দিকে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দুর্ভোগ চরম চরম আকার ধারণ করেছিল। কয়েক ঘন্টা যাবৎ চলেছে অবরোধ।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকতারা অবরোধস্থলে ছুটে যান। অবরোধকারীদের সাথে আলোচনা করেন এবং তাঁদের সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবশেষে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। তবে অতিসত্বর ব্যবস্থা গ্রহন না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক স্বর্ণজয়ী অস্মিতা দে-কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে ইতিহাস গড়া ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা…

ByByReshmi Debnath Aug 5, 2026

ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট:ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা। এই দুই দল তাদের জোট…

ByByReshmi Debnath Aug 5, 2026

‘বাংলাদেশ এখন ভয়, অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত’, বছর শেষের আগেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস): বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দাবি করেছেন, গত দুই বছরে বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতির…

ByBySandeep Biswas Aug 5, 2026

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026
Scroll to Top