News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীজির নেতৃত্বে ভারত এখন আত্মনির্ভর হয়ে উঠছে : জে পি নাড্ডা
Image

মোদীজির নেতৃত্বে ভারত এখন আত্মনির্ভর হয়ে উঠছে : জে পি নাড্ডা

দাহোদ, ৩ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত এখন আত্মনির্ভর হয়ে উঠছে। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার গুজরাটের দাহোদে আয়োজিত এক নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, “এটা আমাদের সকলের সৌভাগ্য যে গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদীজি ভারতীয় রাজনীতির সংজ্ঞা, সংস্কৃতি, আচরণ, শৈলী এবং চরিত্র পরিবর্তনের কাজ করেছেন।

নাড্ডার কথায়, ১০ বছর আগে পর্যন্ত দেশে ভোটব্যাঙ্ক, তোষণ, জাতপাত ও ধর্মের নামে রাজনীতি পরিচালিত হতো। কিন্তু মোদীজি আসার পর থেকে ভারতের রাজনীতি হয়ে উঠেছে উন্নয়ন ও রিপোর্ট কার্ডের রাজনীতি।” নাড্ডা আরও বলেছেন, “বিজেপি ছাড়া সব দলই আদিবাসী সমাজ নিয়ে রাজনীতি করেছে। বিজেপি সর্বদা আদিবাসীদের ভাবমূর্তি ও ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে।”

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top